শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ধূমপানবিহীন জীবনযাপনে দীর্ঘায়ু লাভ সম্ভব, গবেষণা

বিবিসি : মার্কিন এই গবেষণাটি ২০ বছরের বেশি সময় ধরে ১ লাখ ১১ হাজার মানুষের ওপর চালানো হয়েছে। গবেষণায় অংশ নেওয়া প্রায় ৭৩ হাজার নারী ও ৩৮ হাজার পুরুষের অধিকাংশই ছিলেন স্বাস্থ্যখাতে কাজ করা শ্বেতাঙ্গ ব্যক্তি। গবেষণার প্রধান গবেষক ও হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের শিক্ষক ডক্টর ফ্র্যাঙ্ক হু বলেন যে এই গবেষণাটি ‘জনগণের জন্য একটি ইতিবাচক বার্তা’ দিয়েছে।

গবেষণায় বলা হচ্ছে, জরিপে অংশগ্রহণকারী ৫০ বছর বয়সী ব্যক্তিদের জিজ্ঞাসা করা হয় তারা অধূমপায়ী কিনা, স্বাস্থ্যকর, সুষম খাবার খান কিনা, ৩০ মিনিট পরিমিত অথবা কঠোর ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন কিনা আর বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে কিনা। নারীরা জন্য দৈনিক ছোট এক গ্রাস ওয়াইন বা পরুষদের জন্য এক বোতল বিয়ারের বেশি মদ পান করেন কিনা।

যেসব নারীরা বলেছেন যে এই পাঁচটির অন্তত চারটি তারা করেন, তারা গড়ে আরো ৩৪ বছর হৃদরোগ (হার্ট অ্যাটাক ও স্ট্রোক) ও টাইপ টু ডায়াবেটিস জাতীয় রোগ ছাড়া বেঁচে থাকেন - যেসব নারী এই পাঁচটির অন্তত চারটি করেন না তারা এসব রোগের প্রকোপে পড়ে গড়ে অন্তত ১০ বছর কম বাঁচেন। স্বাস্থ্যবান পুরুষদের মধ্যে যারা পাঁচটির চারটি কাজ করেন তারা রোগহীনভাবে ৩১ বছর বেশি বাঁচেন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়