শিরোনাম
◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডব্লিউএফপি’র মতে, বাংলাদেশের মানুষ অতিরিক্ত ভাত খায় বলে পুষ্টিকর খাবার খেতে পারে না

দেবদুলাল মুন্না : বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় ‘বাংলাদেশ : পুষ্টির ঘাটতি পূরণ’ শিরোনামে করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিগগিরই এ প্রতিবেদন প্রকাশ করা হবে। সরকারের বিভিন্ন সংস্থার কাছে এ প্রতিবেদন এখন পাঠানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বলা হয়, বাংলাদেশের মানুষের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাদ্যপণ্যের দাম বাড়ানো ও কেনার অসামর্থ্য অবস্থার জন্যও দায়ী। বাংলাদেশের মানুষ গড়ে দৈনিক একজন ৩৬৭ গ্রাম চালের ভাত খায়। চালের পেছনে বাড়তি খরচ হিসাব করলে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারায় ১৭ শতাংশ পরিবার। দেশের ২১ শতাংশ পরিবার পুষ্টিকর খাবার পায় না, যার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। ভাত খাওয়া কমিয়ে কম দামের পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব।

বাংলাদেশে পুষ্টিকর খাবারের দাম অনেক বেশি। শর্করানির্ভর খাবার কিনতে যে টাকা খরচ হয়, পুষ্টিকর খাবার খেতে খরচ করতে হয় তার দ্বিগুণ। শর্করানির্ভর খাদ্য বলতে চাল ও আটা বুঝানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়