শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলা নিউজ ২৪

শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চালুর পর লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

এ ব্যাপারে বিআইডাব্লিউটিসি’র সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পড়েছে। তবে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়