শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষীয়ান প্রযোজকের হেনস্থার শিকার অভিনেত্রী

মুসফিরাহ হাবীব: বলিউডে আবারও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠেছে । ৬৫ বছরের এক বর্ষীয়াণ চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে এবার অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী মল্লার রাঠৌর।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে মল্লার জানিয়েছেন, ছবিতে কাজ দেওয়ার অছিলায় তাকে টপস খুলে ফেলতে বলেছিলেন সেই প্রযোজক। সালটা ছিল ২০০৮। তখন মল্লার কিশোরী। সবে কেরিয়ার শুরু করেছেন। মুম্বইয়ে ছোটখাট কাজও মিলছে তার। এমনই সময় ডাক পান বলিউডের মোটামুটি পরিচিত ওই প্রযোজকের কাছ থেকে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে দেখা করতে গিয়েই মল্লার পড়েন ওই অবাঞ্ছিত পরিস্থিতিতে।

রোল দেওয়ার অছিলায় প্রযোজক মল্লারের শ্লীলতাহানির চেষ্টা করেন। রোল পেতে গেলে নাকি মল্লারকে বিবস্ত্র হতে হবে, সে শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি। মল্লারের কথায়, “উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে ফেলতে হবে।” তবে সেই প্রযোজকের নাম উল্লেখ করেননি মল্লার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়