শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে মাদকবিরোধী অভিযানে ২৭জনকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতাক আসামিসহ ২৭ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ।

হাকিমপুর থানার ওসি আব্দর রাজ্জাক আকন্দ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের তত্বাবধানে হাকিমপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় মাদকসেবনের দায়ে ২৫ জনকে আটক করা হয় এবং ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতে ও সকালে দুদফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ স্বীকার করায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

বাকীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা প্রদান করেন। পরে তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক শনিবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের সকলের বাড়ি হিলি, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়