শিরোনাম
◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স?

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে বদলে যাচ্ছে ট্রেনের সময়সূচি

নিউজ ডেস্ক : সারাদেশের ৬৭টি রেল পথের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছেন, ট্রেনের শিডিউল ঠিক রাখতে এবং যাত্রীসেবার বিষয়টি বিবেচনা করেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রায় সব আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এগুলোর মধ্যে প্রায় ডজনখানেক ট্রেনের সময় ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পযন্ত পরিবর্তন করা হয়েছে। জাগো নিউজ

পশ্চিম রেলের ২৮টি আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও ১৬টি ট্রেন ছুটির দিনও পরিবর্তন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ জানান, নতুন সময়সূচি অনুযায়ী আজ ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড় রেলপথে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিনই এ দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে।

এদিকে চিলাহাটি থেকে খুলনা রেলপথে চলাচলরত সীমান্ত এক্সপ্রেস ও সান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলরত দোলনচাঁপা এক্সপ্রেসের নতুন বন্ধের দিন ঠিক করা হয়েছে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাঁপা এক্সপ্রেস রোববার বন্ধ থাকবে।

রাজশাহী-খুলনা রেল পথের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রেলপথে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রেলপথে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

রেলওয়ের বিভাগ থেকে জানা যায় , নতুন সূচি অনুযায়ী পাবনা এক্সপ্রেস (রাজশাহী-পাবনা) সোমবার, বনলতা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) বুধবার, ঢালারচল শাটল ট্রেন (ঈশ্বরদী-ঢালারচর) সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন (ঢাকা-টাঙ্গাইল) শুক্রবার বন্ধ থাকবে। এছাড়া রাজশাহী থেকে গোবরা রেলপথে চলাচলরত টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। অন্যদিকে গোবরা থেকে রাজশাহী রেলপথ মঙ্গলবার বন্ধ থাকবে। অনুলিখন : শাহীন খন্দকার

  • সর্বশেষ