শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিভার্স বস বিশ্বে একজনই, এটা আর কেউ হতে পারবে না : গেইল

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ইউনিভার্স বস হিসেবে তকমা পাওয়া ক্রিস গেইলের দাবি, সব সময় তিনিই থাকবেন এই খেতাবের মালিক। তার মতো আর কেউ হতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পার করেছেন গেইল। বিশ্বের সব ধরনের উইকেট এবং কন্ডিশনে খেলেছেন তিনি। সব জায়গায়ই নিজের সামর্থ্য দেখিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়। বিশ্বের নামিদামি সব বোলারের বিপক্ষেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্বের সব ধরনের টুর্নামেন্টে খেলেছেন গেইল। যে কারণ টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয় তাকে। সব মিলিয়ে নিজেকে অদ্বিতীয় দাবি করছেন গেইল। তিনি বলেন, ‘এখানে আর কেউ ক্রিস গেইল এবং ইউনিভার্স বস হতে পারবে না। সব সময় একজনই থাকবে। আমার মতো অন্য কেউ হতে পারবে না।’

তার জায়গা নেয়ার মতো কাউকে দেখেন না গেইল। তরুণ ক্রিকেটারদের জন্য পরামর্শ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জানিয়েছেন, সুপারস্টারে পরিণত হতে হলে কী কী করতে হবে।

বৃহস্পতিবার মিরপুরে গেইল বলেন, ‘এখন অনেক নতুন নতুন ক্রিকেটার এসেছে। এখান থেকে একজন চিহ্নিত করা কঠিন। একটা পর্যায়ে নতুন প্রজন্ম আসবেই। কিন্তু তাদেরকে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজের পরিচয় তৈরি করতে হবে। এরপর তারা সুপারস্টার হতে পারবে। পৃথিবী বৃত্তাকার, আমরা আসব এবং চলে যাব।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ৪০১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ২২ সেঞ্চুরি এবং ৮১ হাফ সেঞ্চুরিতে ১৩ হাজার ১৭৫ রান করেছেন তিনি।  খবর : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ