শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপিকার ‘ছপাক’ সিনেমার বিরুদ্ধে মামলা

জেবা আফরোজ : চুরি করা স্ক্রিপ্টে নির্মিত হয়েছে দীপিকার নতুন ছবি ‘ছপাক’। রাকেশ ভারতী নামের এক প্রযোজক ‘ছপাক’র প্রযোজক-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং পরিচালক মেঘনা গুলজারের নামে মামলা করেছেন। আরটিভি

‘ছপাক’র বিরুদ্ধে মামলা হয়েছে। আইনজীবী অপর্ণা ভাট দীপিকা পাডুকোনের সিনেমার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। অপর্ণার অভিযোগ, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগারওয়ালের জীবন নিয়ে ‘ছপাক’ তৈরি করা হয়েছে। লক্ষ্মীর হয়ে দীর্ঘদিন আদালতে মামলা লড়েছেন।

ছবিতে কোথা লক্ষ্মী অগারওয়াল এবং কিংবা অপর্ণা ভাটের নাম করে কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। মূলত এই কারণেই মামলা করেছেন আইনজীবী। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি দীপিকা পাডুকোন। গেল বুধবার ‘ছপাক’র স্পেশাল স্ক্রিনিংয়ে স্বামী রণবীর সিংয়ের হাতে ধরে হাজির হন।

সম্প্রতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন। সেখানে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান।
অভিনেত্রীর পাশে দাড়িয়ে তাকে প্রশংসা করেন বলিউডের একাধিক তারকা। ভক্তরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করছেন। যদি বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। টুইটারে আইসাপোটর্ দীপিকা এবং বয়কটদীপিকার ট্রেন্ড চালু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়