শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঐতিহ্য’ বই বিপণনের উদ্যোগ নিল, ‘নির্বাচিত তে পাওয়া যাবে ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে বই

রোকেয়া ডিডি: বই প্রকাশনী সংস্থা ‘ঐতিহ্য’ চলতি বছরে বই বিপননের ক্ষেত্রে নিয়েছে ব্যাতিক্রমী উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে এ সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগের কথা জানানো হয় আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি। বই প্রকাশ করা খুব একটা কঠিন না হলেও- বিপণনে হোঁচট খেতে হয় । বেশিরভাগ সময়ই পাঠকরা তাদের পছন্দের বই খুঁজে পান না , বিশেষ করে যারা জেলা বা উপজেলা শহরে থাকেন। যদিও অনলাইনে বই কেনার কিছু শপ নেটে রয়েছে।কিন্তু পাঠকের বইয়ের গন্ধ শুঁকে বা হাত বুলিয়ে , পৃষ্ঠা উল্টে দেখার সুযোগ প্রায় ছিল ই না। এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ‘ঐতিহ্য’। এ প্রতিষ্ঠানের সিইও আরিফুর রহমান নাঈম জানান, সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে। পাঠকের কাছে বই পৌছে দিতেই নেওয়া হয়েছে নতুন উদ্যোগ।

তিনি বলেন, ‘ শুরুতে ৫টি শাখা নিয়ে যাত্রা শুরুর পরিকল্পনায় আমরা ঢাকার কাটাবন ও উত্তরা আর খুলনা, সিলেট, বরিশালে সাজাতে থাকলাম আমাদের স্বপ্ন যাত্রা ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান। স্বপ্নটা মাত্র ৫টি শাখায় সীমাবদ্ধ না, স্বপ্নটা শতাধিক ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার। ইতোমধ্যে আমাদের স্বপ্ন যাত্রা এগিয়ে নিতে অনেক প্রকাশনা এগিয়ে এসেছে।এখন, পাঠকরা এগিয়ে আসলেই সফল হবে এ উদ্যোগ। বই বিপণন প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘নির্বাচিত’। আর ‘নির্বাচিত’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে থাকবে নানা অফার, ঘরে বসেও কেনা যাবে বাংলাদেশের নির্বাচিত সৃজনশীল বই।’

  • সর্বশেষ