শিরোনাম
◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ?

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহী মামলায় জামায়াত নেতা কারাগারে

নিউজ ডেস্ক : বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মো. নুর হোসেনকে রাষ্ট্রদ্রোহের মামলায় বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাংলা ট্রিবিউন

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ জানান, উপজেলার কেন্দুরবাগ অক্সফোর্ড আইডিয়্যাল স্কুলে ২০১৯ সালে ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে আনন্দ দিবস উল্লেখ করার ঘটনায়, শুভ নামে এক ছাত্রনেতা আদালতে একটি মামলা দায়ের করে। পরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাষ্ট্রদ্রোহের অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে অধ্যক্ষ নুর হোসেনকে উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। অনুলিখন : জহুরুল হক

  • সর্বশেষ