শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট শহরে যতটুকু ঘুরলাম,তা দেখে মনটা খারাপ হয়ে গেলো,বললেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ডেস্ক নিউজ : সিলেট শহরের রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখে রাষট্রপতি আক্ষেপ নিয়ে বললেন ‘সিলেট পবিত্র ভূমি। আমি সিলেট শহরের যেটুকু রাস্তা ঘুরলাম; কিন্তু রাস্তা দেখে মনটা খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে পলিথিন, কলার খোসা, পুটলায় ভরে গেছে।’’ এজন্য তিনি মানুষের খারাপ মানসিকতাকে দায়ী করেন। রাইজিংবিডি

রাষ্ট্রপতি বলেন, ‘‘বিদেশে কিংবা বাংলাদেশের ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে গেলে দেখা যাবে কত পরিচ্ছন্ন। অথচ ক্যান্টনমেন্ট এলাকার বাহিরে গেলেই অপরিচ্ছন্ন। এ জন্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের জনগণকে মোটিভেট করতে হবে। রাজনীতিক নেতারা, সামাজিক নেতারা, ছাত্র-ছাত্রীরা মোটিভেট করলে পরিচ্ছন্ন সিলেট গড়তে কাজ হবে। এ বিষয়ে সবাইকে উদ্যোগ নেয়া দরকার।’’

বুধবার দুপুরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘ছাত্রদের বলতে চাই, জনগণকে মোটিভেট করুন। রাজনীতিকদেরও বলি। সরকারেরও উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার। নতুবা জাতি হিসেবে পঙ্গু হয়ে যাবো। মানুষকে মেরে, গণহত্যা করে বড়লোক হতে চাইলে তা ঠিক নয়।’’

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী।অনুলিখণ:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়