শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফটাতেও এগিয়ে রয়েছে ‘জোকার’

বিনোদন ডেস্ক : সম্প্রতি গোল্ডেন গোবের ৭৭তম আসরে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে গত বছর বিশ্ব কাঁপানো সিনেমা ‘জোকার’। এছাড়া বছরের অন্যতম পুরস্কারের আসরগুলোতেও এটি জায়গা করে নিয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর

মঙ্গলবার (০৭ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডের (বাফটা) ৭৩ তম আসরের মনোনয়ন তালিকা। এতে ১১ বিভাগে স্থান পেয়ে মনোনয়নে এগিয়ে রয়েছে 'জোকার'।

এই পুরস্কারের আসরে সেরা সিনেমা, পরিচালক এবং অভিনেতা বিভাগের তিনটি মনোনয়নই রয়েছে ‘জোকার’র ঝুলিতে। কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’, মার্টিন স্করসেসির ‘দ্য আইরিশম্যান’ সিনেমাও ১০টি বিভাগে বাফটার মনোনয়ন পেয়েছে।

স্যাম মেন্ডিসের ‘নাইন্টিন সেভেন্টিন’ বাফটায় সেরা সিনেমা ও সেরা ব্রিটিশ সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে। বিদেশি সিনেমা বিভাগে রয়েছে ‘দ্য ফেয়ারওয়েল’, ‘ফর সামা’, ‘পেন অ্যান্ড গোরি’, ‘প্যারাসাইট’, ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’।

হোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ মুক্তির পর দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। ওয়ার্নার ব্রস এবং ডিসি’র আর-রেটেড কমিক বুক সিনেমা এটি। তবে এখানে কোন সুপারহিরোকে দেখানো হয়নি। এতে বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরোর সাথে পর্দা ভাগ করছেন কমেডিয়ান মার্ক ম্যারন। টড ফিলিপস্ পরিচালিত সিনেমাটি গত বছরের অক্টোবরে মুক্তি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়