শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই ও হাইফায় হামলার হুমকি ইরানের

রাশিদ রিয়াজ : ফের ইরানের ভূমিতে হামলা হলে আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহরে হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটির ইরানের রেভল্যুশনারি গার্ড। বাহিনীটির নিজস্ব চ্যানেল টেলিগ্রামে সংস্থাটি বলেছে, ইরানে বোমা চালানোর ঘটনা ঘটলে তাদের প্রতিশোধমূলক হামলার তৃতীয় ধাক্কায় লক্ষ্যবস্তু থাকবে দুবাই ও হাইফা শহর। বুধবার সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, ‘ইরাকে মার্কিন স্থাপনায় হামলা হওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শও করছেন। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপের সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা হোয়াইট হাউস ছেড়ে চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়