শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পিস্তল ঠেকিয়ে যুবককে বিয়ে করলেন এক তরুণী

ডেস্ক নিউজ : অপহরণের পর যুবককে পিস্তল ঠেকিয়ে জোর করে বিয়ে করার অভিযোগড় উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী যুবক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

ভুক্তভোগী যুবকের নাম সুরুজ বাসফর (২৬)। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায়। এ বিষয়ে সুরুজ রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগও করেছেন।

এ বিয়ের নিবন্ধন হয়নি। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী মাথায় সিঁদুর দিয়ে এ বিয়ে হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান সুরুজ।

সুরুজ জানান, তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকেন। পাশেই কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন ওই তরুণীর পরিবার। স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সঙ্গে বিয়ের জন্য তাকে প্রস্তাব দেয়া হয়। তিনি সেই প্রস্তাব নাকচ করেন। এরই মধ্যে তিনি কোয়ার্টার ছেড়ে দিতে নতুন বাসা খুঁজতে শুরু করেন।

গত শনিবার ওই তরুণী এবং তার মা তাকে বাসা দেখানোর নাম করে হাসপাতাল থেকে ডেকে নিয়ে যান। অটোরিকশায় ওঠার পর হঠাৎ অপরিচিত দুই যুবকও অটোরিকশায় ওঠেন। তারা জোর করে তাকে হড়গ্রাম শিবমন্দিরে নিয়ে যান। সেখানেও আগে থেকে ৭-৮ জন যুবক অপেক্ষা করছিলেন। কিন্তু মন্দিরে ছিলেন না কোনো ঠাকুর।

সুরুজ দাবি করেন, মন্দিরের সামনে তাকে অস্ত্রের মুখে তরুণীর মাথায় সিঁদুর দিতে বাধ্য করা হয়। তখন সেই ছবি তোলা হয়। এরপর থেকে প্রচার চালানো হচ্ছে তার সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়ে গেছে।

সুরুজ আরও বলেন, এ ঘটনার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কখনও ওই তরুণীর বাসায় যাননি। এ বিয়ে তিনি মানেন না। সম্পাদনা; জেরিন

  • সর্বশেষ