শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৈশ প্রহরীকে হত্যা করে ৩ দোকানে ডাকাতি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ বাজারে রোববার গভীর রাতে নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি হয়েছে। ব্যবসায়ীরা জানান, ডাকাতরা মালামালসহ প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারি এবং রমনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল জানান, পরিকল্পিতভাবে এই বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্বৃত্তরা নৈশপ্রহরী এরশাদুল হককে (৫৫) বাজারের মকবুলের চায়ের দোকানের সামনে একটি বাঁশের মধ্যে দু হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি প্রায় ১০ বছর ধরে এই বাজারে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্বৃত্তরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের শাটারের তালা ভেঙে মালামাল ও টাকা লুট করে। পুলিশ সকালে ঘটনাস্থলে এসে ফারুক মিয়ার দোকান থেকে একটি জুতা জব্দ করেছে।

সবচেয়ে বড় ক্ষতির শিকার ব্যবসায়ী নজির হোসেন জানান, তার গালামালের দোকানের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা এবং তিন থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তারা সিসি ক্যামেরা ভেঙে সঙ্গে নিয়ে যায়। অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে। লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে নয় হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।

চিলমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের খুঁজে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়