শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার জিতে গোল্ডেন গ্লোব মঞ্চে ‘আল্লাহু আকবর’ ধ্বনি অভিনেতার

নিউজ ডেস্ক : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়ে ভীষণ চমকে গেলেন রামি ইউসেফ। ভেবেছিলেন বিখ্যাত তারকাদের ভিড়ে মনোনয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। দেশ রূপান্তর

লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদনে জানা যায়, স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর কমেডি সিরিজ ‘রামি’র জন্য এই পুরস্কার উঠেছে অভিনেতার হাতে। যেখানে মিসরীয় পরিবারের প্রথম প্রজন্মের মুসলিম আমেরিকান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পুরস্কার হাতে নিয়ে রামি বলেন, “আল্লাহু আকবর (আল্লাহ মহান)। আমি খোদাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ।”

পরে একই বিভাগে মনোনয়ন পাওয়া অভিনেতাদের নিয়ে মজা করে রামি বলেন, তিনি জানেন অন্যরা তার শো দেখেননি।

দর্শকদের উদ্দেশে বলেন, এটি নিউজার্সির বাসিন্দা এক আরব মুসলিম পরিবারকে নিয়ে নির্মিত।

টিভি সিরিজে সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড), বিল হার্ডার (ব্যারি), বেন প্লাট (দ্য পলিটিশিয়ান) ও পল রুড (লিভিং উইথ ইউরসেলফ)।

‘রামি’কে বলা হয়ে থাকে, মূলধারায় প্রথম মুসলিম আমেরিকান সিটকম। সে দিকে রামি ইউসেফের পুরস্কার জয়কে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

অভিনেতা জানান, সিরিজটির লক্ষ্য সব মুসলিম আমেরিকানের উপস্থাপন নয়। বরং এটি হাস্যরসাত্মকভাবে প্রথাগত ধারণাগুলোকে দেখিয়ে দেয়।

আরও জানান, এই শো’র নাম ‘মুসলিমস’ নয় ‘রামি’। কারণ লাখো মুসলমানকে চিত্রিত করে এমন কোনো গল্প বলতে তারা চাননি। বরং মিসরীয় পরিবারকে ঘিরে নির্দিষ্ট একটি গল্প বলা হয়েছে। রামি আশা করেন, সিরিজটি অন্যদের নিজ নিজ গল্প বলতে অনুপ্রেরণা জোগাবে।

রামি ইউসেফ একইসঙ্গে ‘রামি’র স্রষ্টা, লেখক ও নির্বাহী প্রযোজক। সিরিজের তার চরিত্রের নাম রামি হাসান।

গোল্ডেন গ্লোবের মাধ্যমে রামি অভিনয়ের জন্য প্রথমবার কোনো পুরস্কার জিতলেন। এ ছাড়া মনোনয়ন পেয়েছেন ক্রিটিক চয়েজ টেলিভিশন অ্যাওয়ার্ড ও গোথাম অ্যাওয়ার্ডসের, শিগগিরই এই দুটি পুরস্কারের চূড়ান্ত ঘোষণা আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়