শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–এডি দুদক

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেজন্য প্রথমে আমাদের বর্তমান প্রজন্মকে দুর্নীতিমুক্ত মানসিকতায় বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। সে লক্ষ্যেই দুদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি সততা ষ্টোর এবং সততা সংঘের মাধ্যমে শিক্ষার্থীদের সততার অভ্যাসকরণে কাজ করে যাচ্ছে।

বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রবিবার দুপরে বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ