শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের মাথা ন্যাড়া, মা ও ফুফু গ্রেপ্তার

আব্দুল ওয়াহাব: শাজাহানপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রী শনিবার বিকালে থানায় এসে মা এবং আরও ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মা ও ফুফুকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, উপজেলার খোট্টাপাড়া গ্রামের বেলাল হোসেন ও মা রূপালী বেগম দুবছর আগে ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেন। কিন্তু, সে স্বামীর সংসার করেনি। বাবা-মা ক্ষিপ্ত হওয়ায় সে পাশের মাদলা গ্রামে ফুফুর বাড়িতে আশ্রয় নেয়। পাশাপাশি স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করতে থাকে। ৩১ ডিসেম্বর মা তাকে আবারও বিয়ে দিতে জোর করে ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে মারধর করে শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। এতেও রাজি না হলে তাকে মাথা ন্যাড়া করে দেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই রামজীবন ভৌমিক জানান, মেয়েটি একটি স্কুলে পড়ালেখা করে। তার মাথা ন্যাড়া করার মামলায় পাঁচ আসামির মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, তার মার অভিযোগ- মেয়ে তাদের কথা শুনত না বলেই মাথা ন্যাড়া করে দিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়