শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাল ছাড়িনি স্বপ্নের পিছে ছুটেছি , বললেন অভিনেত্রী কিয়ারা

জেরিন মাশফিক : স¤প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে শুরুর দিকের সংগ্রামের স্মৃতিচারণ করে বলিউড অভিনেত্রী কিয়ারা বলেন, যখন সুযোগের জন্য অপেক্ষায় থাকতাম, নিজের মধ্যে খারাপ লাগা তৈরি হতো। কিন্তু আমি আনন্দিত যে হাল ছাড়িনি এবং স্বপ্নের পিছে ছুটেছি। এজন্যই এখন সবকিছু সহজ মনে হচ্ছে। যদি প্রতিভা থাকে তাহলে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না।
তিনি আরো বলেন, এখন আমি কাজ উপভোগ করি। আমার মধ্যে আরো ভালো করার অনুপ্রেরণা কাজ করে। যদিও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে যখন পরিচালকরা কোনো কাজের প্রশংসা করে এবং সেই দৃশ্য বিশ্লেষণ করে তা সত্যিই অনেক অনুপ্রেরণা জোগায়।
গত বছর এই অভিনেত্রীর কবির সিং সিনেমাটি বেশ আলোচিত হয়। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে তারগুড নিউজ। এতে আরো অভিনয় করেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দুসাঞ্জ প্রমুখ। দুটো সিনেমায় বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
এ বছরও কিয়ারার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। অক্ষয় কুমারের ল²ী বোম্ব সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ইন্দু কি জওয়ানি, ভুল ভুলাইয়া-টু ও শেরশাহ সিনেমায় দেখা যাবে তাকে।

  • সর্বশেষ