শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর সঙ্গে নাগিনের সুরে দীপিকার নাচ ভাইরাল

আনন্দবাজার: বাস্তবের লক্ষ্মী আর পর্দার মালতি এক ফ্রেমে, নাচলেন নাগিনের সুরে। ছপকের মালতি দীপিকা পাড়ুকোন নিজের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে সেই ভিডিও আপলোড করেছেন। আর তারপর সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছপকের কাহিনি। ছপকে লক্ষ্মীর চরিত্রের নাম মালতি। মালতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। আগামী শুক্রবার, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত ছপক। দীপিকাই এই ছবির প্রযোজক। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার ট্রেলার। সেখানে দীপিকার অভিনয় চোখে জল এনে দিয়েছে ফ্যানদের।

আর সোনি মিউজিক ইন্ডিয়া ভিভোর একটি ভিডিও অ্যালবামের একটি গান নাগিন। গানটি গেয়েছেন আস্থা গিল এবং আকাসা সিংহ। ২০১৯ সালের ২৯ নভেম্বর সোনি মিউজিক ইন্ডিয়া ভিভোর ইউটিউব চ্যানেলে আপলোড হয়। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে ইউটিউবে।

নাগিন গানে লক্ষ্মীর সঙ্গে নেচে দীপিকা এক প্রকার ছপকের প্রচারেই ব্যবহার করলেন। লক্ষ্মী-দীপিকার এই ডুয়েট টিকটকে সাত লাখ ৪৬ হাজারের বেশি বার দেখেছেন ফ্যানেরা। আর আস্থার অ্যাকাউন্টে মাত্র ১৪ ঘণ্টাতেই ভিডিওটি এক লাখ ৭২ হাজারের বেশিবার দেখা হয়েছে।

আস্থা ভিডিওটি পোস্ট করে, লক্ষ্মী ও দীপিকাকে ট্যাগ করে দিয়েছে। সেই সঙ্গে এত সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য দুজনকে ধন্যবাদ জানিয়েছেন নাগিনের গায়িকা। অনুলিখন: আইনুন নিশাত

দেখুন সেই ভিডিও:

https://www.facebook.com/AasthaGillOfficial/videos/1734986313303839/

  • সর্বশেষ