শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ জানুয়ারি প্রতীক বরাদ্দ, ১০ তারিখ থেকে নির্বাচনী প্রচার

মাজহারুল ইসলাম : প্রচারের কৌশল নির্ধারণে ব্যস্ত রাজধানীর দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ইসির নির্দেশনা অনুযায়ী ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের আগে কোনো নির্বাচনী প্রচার চলবে না। সেদিন প্রতীক বরাদ্দ হবে, পরদিন শুক্রবার প্রচারে নামবেন প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার ও প্রস্থে ৪৫ সেন্টিমিটারের সাদা-কালো পোস্টার ব্যবহার করতে হবে। ওই পোস্টারে নিজের ছবি এবং নির্বাচনী প্রতীক ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। নির্বাচনী এলাকার কোনো দেয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না কোনো প্রার্থী। সভা-সমাবেশ করে ভোট চাইতে পারবেন না। পথসভা করতে হলেও ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে। মেয়র প্রার্থী প্রতি থানায় একটির বেশি নির্বাচনী ক্যাম্প করতে পারবেন না। কাউন্সিলর প্রার্থী ৩০ হাজার ভোটারের জন্য একটি ক্যাম্প এবং নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ৩টি ক্যাম্প স্থাপন করতে পারবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়