শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের গায়েবি মসজিদ নিয়ে অলৌকিক কাহিনী ও রূপকথার যেন শেষ নেই

জাকির হোসেন, ঠাকুরগাও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনি সাগরে অবস্থিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন এককাতারের গায়েবি মসজিদ নিয়ে চলছে নানান রুপকথা ও অলৌকিক গল্প কাহিনী।

জেলা শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি । এলাকার প্রবীণদের মতে, এটি একটি গায়েবি মসজিদ। তবে অনেকেই অনুমান করছেন এটি মোগল সম্রাজ্যের আগের নির্মাণ । এলাকার সবার কাছে এটি গায়েবি ও এককাতার মসজিদ নামে পরিচিত। মসজিদটির আকর্ষণ হচ্ছে বিশেষ ডিজাইনে তৈরি তিনটি গম্বুজ ও চার কোণায় আটটি মিনার সদৃশ্য। গম্বুজ তিনটি ছাদ থেকে প্রায় ১০ ফুট উচ্চতা বিশিষ্ট এবং দুই ফুট লম্বা চওড়া। ভূমি থেকে প্রতিটি বুরুজের উচ্চতা ১০ ফুট। মসজিদটিতে এক কাতারে ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। বর্তমানে মসজিদে নামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন ভবনের মাধ্যমে প্রস্থতা বাড়ানো হয়েছে। যাতে করে বেশি মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন।

মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নাজিমউদ্দিন বলেন, এটি গায়েবি মসজিদ। আমার দাদার দাদার আমল থেকে শুনেছি এটি একদিন হঠাৎ করে তৈরি হয়ে যায়। কেউ কেউ আবার বলেন, এই মসজিদটি জ্বিনের তৈরি করা। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়