শিরোনাম
◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ লালমনিরহাটের সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ (ভিডিও) ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর ◈ আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না: আইজিপি (ভিডিও) ◈ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ ◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার শিবিরে সুসংবাদ, আগামী ম্যাচ থেকেই খেলবেন মালান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাচ্ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড মালান। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে বিপিএলের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। অবশেষে তাকে আবারো পাচ্ছে কুমিল্লা। আগামী ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে। কুমিল্লা ওয়ারিয়র্স টিম ম্যানেজমেন্টের একান্ত সূত্রে জানা গেছে।

বিপিএলে এই মুহূর্তে সুবিধাজনক স্থানে আছে কুমিল্লা। যদিও দলের ভরসার প্রতীক মালান চলে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি। তবে কুমিল্লার ভক্ত সমর্থকদের আশার বাণী শুনিয়ে দলটির পরবর্তী ম্যাচের আগেই যোগ দিচ্ছেন এই ইংলিশ তারকা।

বিপিএলে এখন পর্যন্ত ৮ ইনিংসে ব্যাট করে ৬২.৮৩ গড়ে রান করেছেন ৩৭৭ যা এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মালান । যেখানে আছে দুই ফিফটির সাথে এক সেঞ্চুরিও।

  • সর্বশেষ