শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেখতে নেপালির মতো হওয়ায় ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালার দুই বোন সন্তোষ আর হিনা বাহাদুরকে পাসপোর্ট দেয়নি কর্তৃপক্ষ

সিরাজুল ইসলাম : পাসপোর্টের আবেদনে কর্তৃপক্ষ লিখে দিয়েছেন, তাদের দেখতে নেপালির মতো। আগে প্রমাণ করতে হবে তারা ভারথীয় নাগগিরক। তারপরই মিলবে পাসপোর্ট। এমনই তিক্ত অভিজ্ঞতার কথা ওই শহরের ডেপুটি পুলিশ কমিশনার অশোক শর্মার কাছে লিখিত জানিয়েছেন ওই দুই আবেদনকারীর বাবা ভগৎ বাহাদুর সিং। এনডিটিভি

ভুক্তভোগী দুই বোন বলেন, প্রথমে আমরা যখন চন্ডীগড়ের পাসপোর্ট অফিস যাই। তখন আমাদের মুখ দেখে পাসপোর্ট আবেদনপত্রে লেখা হয়- দেখতে নেপালিদের মতো। আগে আপনারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করুন। এরপরই আমরা মন্ত্রী অনিল ভিজজির দ্বারস্থ হই। তার হস্তক্ষেপে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তা অশোক শর্মা বলেন, ভগৎ বাহাদুর সিং নামে এক ব্যক্তি তাঁর দুই মেয়ে সন্তোষ আর হিনাকে নিয়ে চন্ডীগড়ে পাসপোর্ট করাতে যান। সেখানে ওই দুই বোনকে পাসপোর্ট দিতে অস্বীকার করা হয়। আবেদনপত্রে লেখা হয়, ওদের দেখতে নেপালিদের মতো। আমার নজরে বিষয়টি এলেই আমি পাসপোর্ট অফিসের সঙ্গে কথা বলি। তারপরেই ওদের ফোন করে ডেকে পাসপোর্ট হস্তান্তরের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শিগগিরই ওরা পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। অভিযোগের ব্যাপারে তদন্ত করে দেখা হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়