শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল এর সামনে থেকে মানুষ সরিয়ে নিতে শুরু করেছে নৌবাহিনী

সিরাজুল ইসলাম : এরই মধ্যে শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে এক হাজার মানুষ। সেখানকার এমপি দারেন চেষ্টার বলেন, এইচএমএএস চুলেস ও এমভি সিকেমোর নামের দুইটি জাহাজে করে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রথমে ছোট জাহাজ সিকেমোরে করে ৫৬ জন মানুষ সরিয়ে নেওয়ার মাধ্যমে অভিযান শুরু করা হয়। এটাকে সব চেয়ে বড় প্রত্যাবর্তন বলেও উল্লেখ করেন এমপি দারেন। শহরে আগুন ছড়িয়ে পড়লে চার হাজার বাসিন্দা ও পর্যটক সাগর তীরে আশ্রয় নেয় সোমবার রাতে। বিবিসি

বৃহস্পতিবার রাতে ৯৭৩ জন মানুষ তাদের সরিয়ে নিতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করে। দুইটি রাস্তা কাটা থাকায় সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে গত রাতে ৬০ জন মানুষ সরিয়ে নিয়েছে বলে জানান কমান্ডার স্কট হোলিহান। জাহাজে করে ওই সব মানুষকে ওয়েলসপুল বন্দরে নিয়ে যাওয়া হবে। সময় লাগবে ১৬ ঘণ্টা। এমএইচ চুয়েলসে রয়েছে কয়েকশ’ আসন। প্রয়োজনে আরো ট্রিপ দেওয়া হবে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ডেনিয়েল এন্ড্রুস মালাকোটাসহ ছয়টি এলাকা ও রিসোর্টকে দুর্গত ঘোষণা করেছেন। প্রত্যাবর্তনের সময় কিছু লোক সরে যেতে চায়; আবার কিছু লোক সেখানে থেকে যেতেই স্বাচ্ছন্দ বোধ করেন বলে তিনি জানান। উচ্চ তাপমাত্রা আর প্রবল বাতাসের কারণে আগুনের ব্যাপ্তি কমানো যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। কিছু মানুষ সড়ক পথে সরে যেতে চান বলেও জানান তারা। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়