শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী

মাজহারুল ইসলাম : বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি বিশ্বের সহানুভূতি ও মনোযোগ আকর্ষণ করতে, তাদের কাহিনী নিয়ে দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণের জন্য আহ্বান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বব্যাপী রোহিঙ্গাদের সম্পর্কে সত্যটা ছড়িয়ে দিতে আমি মেধাবী চিত্র-নির্মাতাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানাই। আলোকচিত্রী কেএম আসাদ, মোহাম্মদ হোসেইন অপু, সুমন পাল ও সালাউদ্দিন আহমেদের ২০১২ সাল থেকে তোলা ৫৭টি এবং বিভিন্ন সময়ে রোহিঙ্গা বিষয়ক মোট ১২০টি ছবি নিয়ে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রদর্শনীর প্রতিটি ছবির মধ্যে শত শত গল্প রয়েছে।

ওই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিশান্থে ডি সিলভা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাই। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ চাই না। সূত্র : বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়