শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে চাচিকে যৌন হয়রানি, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধি নড়াইল : বুধবার দিবাগত রাতে কালিয়া উপজেলার নড়াগাতি বাজারে ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি এলাকার আকুব্বর মোল্যা আকুর ছেলে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুল মোল্লার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মারধর ও মাথায় কাঠ দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে খুলনায় নেয়ার পথে জহিরুল মারা যান।

নিহত জহিরুলের স্বজনরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়