শিরোনাম
◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তরের নগরবাসীকে তিলোত্তমা সিটি উপহার দেয়া হবে, বললেন কামরুল ইসলাম

শাহীন খন্দকার : জাতীয় পার্টির নেতা সোমবার (৩০ ডিসেম্বর) জাপা চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন, ঢাকা উত্তরের সিটি করপোরেশনকে আধুনিক সিটি করা হবে। এক প্রশ্নে তিনি বলেন ইসি কমিশন ঢাকা দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে । এবার কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে এতে কোন সমস্যা নেই।

জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর অসমাপ্ত কাজ বাস্তবায়নে উত্তর সিটি করপোরেশনকে নতুন করে গড়ে তুলবো। মেয়রের নাম ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নে কামরুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বির্নিমান করতে চেয়েছিলেন, মেয়র নির্বাচিত হয়ে উন্নত নগরী গড়বে।

নাগরিকদের চাহিদা অনুযায়ী সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করবো। তিনি বলেন জনসংখ্যা বেড়েছে অনেক, নাগরিকরা তাদের সুযোগ সুবিধা চাহিদা অনুযায়ী পাচ্ছে না। ঢাকার উত্তরের সিটি কপোরেশনের মানুষ সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে যে সুবিধা পেয়েছেন, এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। তাঁরা এখন অবহেলিত, তাদের মৌলিক অধিকার তারা এখন পাচ্ছেন না। জনগণ যদি নির্বাচিত করেন, তাহলে আমি এলাকাবাসীকে সঙ্গে করে জনগণের কল্যানেকাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

মেয়র প্রার্থী ব্রি. জে.অব. কামরুল জানান রাজধানীবাসীর কল্যাণে টেকসই নগর উন্নয়নের মধ্যদিয়ে নগরবাসীর চাহিদা পুরনের লক্ষ্যে কাজ করাই আমার উদ্দেশ্য বলে জানান।
এদিকে কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্ননিং কর্মকর্তা বা সহকারী রির্টানিং কমর্কতা কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই -বাছাই করা হবে ২ রা জানুয়ারি ২০২০ ইংরেজি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

  • সর্বশেষ