শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডিকে বাসায় পৌঁছে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন : চেয়ারম্যান-এমডিশেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে মধ্যরাতে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পেলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে পুলিশ তাদের বেসিক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেন। এ সময় বিক্ষোভকারীরা ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা চলে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরাও চলে যান।

প্রসঙ্গত, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদে ব্যাংকটির কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে ব্যাংকটির কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রবিবার বিকাল থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা অবরুদ্ধ ছিলেন। এদিন বিকাল চারটা থেকে ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুলকে অবরুদ্ধ করে রাখেন। তাদের সঙ্গে বোর্ডের সদস্যরাও অবরুদ্ধ ছিলেন। রবিবার দুপুর থেকে সেনাকল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান নেন।

বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে এর আগে, গত ২৩ ডিসেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের রুমের সামনে তারা বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের একটি চিঠি ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হয়। ওই সিদ্ধান্ত ২২ ডিসেম্বর থেকে কার্যকরের কথাও জানানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো করার এই নির্দেশনা জারির ফলে কমে যাবে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

  • সর্বশেষ