শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মেলনের পাচঁ মাস পার হলেও কমিটি হয়নি কবি নজরুল কলেজ ছাত্রলীগের

যায়েদ হোসেন : সম্মেলনের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও কোন কমিটি হয়নি পুরান ঢাকার ছাত্রলীগের মূল তিন শাখায়। এর মধ্যে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কমিটি না থাকায় এসব প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে।

গত ১৩ জুলাই শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২৭ জুলাই কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ পুরান ঢাকার তিন শাখার সম্মেলন যাত্রা শেষ করে। তবে সম্মেলনের প্রায় পাঁচ মাস পরও কোনো শাখায় এখন পর্যন্ত কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরেকদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে কমিটি দেওয়া সহ নানান অভিযোগ উঠে। গত ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী কে সরিয়ে, ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে লেখক ভট্টাচার্য কে।

পুরান ঢাকার ৩ শাখার কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী ৪ জানুয়ারি ২০২০ সালে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে আমরা কমিটি দেওয়ার কার্যক্রম শুরু করবো। তিনি আরও জানান ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রলীগের পদ প্রত্যাশীদের খোঁজ খবর নেয়া শুরু হয়েছে।

  • সর্বশেষ