শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূররা কি বিরাজনীতিকরণের অংশ হলো নাকি ছাত্রদের বৃহত্তর ঐক্যের শুরু হলো এর মাধ্যমে?

 

রিফাত হাসান : পুরো বাংলাদেশ থেকে আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য ধারণা, তাকে মন্ত্রী হাছান মাহমুদের ডাকসু ভিপির এখতিয়ার সম্পর্কিত বয়ানের প্রতি সম্মতি ধরে নিতে পারি আমরা? আমি সবসময়ই বলে আসছি, স্রেফ ক্যাম্পাসভিত্তিক সন্ত্রাসবিরোধী ঐক্য নয়, দরকার সর্বদলীয় ছাত্রঐক্য, সারা বাংলাদেশজুড়ে। গুটিকয়েক বাম ছাত্র সংগঠন নিয়ে নয়, বর্তমানে রেজিমের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে দাঁড়াতে চাওয়া সব ছাত্র সংগঠনকে নিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরের কোনো ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসও চলমান ফ্যাসিস্ট রেজিমের যেমন খুশি বাংলাদেশের বাইরের ঘটনা নয়। এই পুরো বাংলাদেশের ঘটনা থেকে আলাদা করে স্রেফ সন্ত্রাসবিরোধী ক্যাম্পাস, মানে স্রেফ বামেদের ছোট ছোট কালচারাল প্রজেক্টের অংশ হয়ে যাওয়াটা বাজে ব্যাপার। এর আর একটা মানে এই কয়েকদিনে তৈরি হওয়া নানা ইস্যুতে ছাত্র আন্দোলনগুলোর বিরাজনীতিকরণ, যা সব ধরনের সফলতার সম্ভাবনাকে নস্যাৎ করে ও রেজিমের স্বস্তির কারণ হবে। নূররা কি আন্দোলনের সেই বিরাজনীতিকরণের অংশ হলো, নাকি ছাত্রদের বৃহত্তর ঐক্যের শুরু হলো এর মাধ্যমে? ফেসবুক থেকে

  • সর্বশেষ