শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি নিয়ে বিরোধ, আওয়ামী লীগের সভাপতিকে পেটালেন যুবলীগ নেতা

জাগো নিউজ : জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারার ছেলে নাদিম খন্দকারও আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম মহসিন খন্দকার। তিনি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।

আহত আনোয়ারা বেগমের ছেলে জনি খন্দকার জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা কালু খন্দকার ও চাচাতো ভাই মহসিন খন্দকারের মধ্যে বিরোধ চলছে তাদের। কালু খন্দকার ও মহসিন খন্দকার জায়গা লিখে দেয়ার জন্য তাদেরকে চাপ দিতে থাকেন। কিন্তু রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় মহসিন খন্দকারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আনোয়ারা ও জনি এবং নাদিম আহত হন।

তবে যুবলীগ নেতা মহসিন খন্দকার হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আনোয়ারার স্বামী মৃত্যুর আগে তার ছোট ভাই কালু খন্দকারের কাছে জায়গা বিক্রি করে যান। আমরা আনোয়ারাকে বলেছি যেহেতু জায়গা বিক্রি করে গেছে তাই জায়গাটি দলিল করে দেয়ার জন্য। এ নিয়ে শুক্রবার আনোয়ারার বাড়িতে বৈঠক হয়। বৈঠকে জায়গাটি দলিল করে দেয়ার রায় হয়। কিন্তু রায় না মেনে আনোয়ারা ও তার দুই ছেলে চেয়ার ছুড়ে মেরে ফেলে দেন। পরে হাতাহাতি হলে আমিও ব্যথা পাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ