সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায়‘প্রক্সি’ দেয়ার অভিযোগে আতিকুর রহমানকে (২৯) এ সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চলছিলো। এ সময় সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে 'প্রক্সি' দিতে এসে সে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপ জেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তাকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান দিনাজপুর জেলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী প্রকৌশলী। তার বাসা একই জেলাতে। সম্পাদনা : জহুরুল হক