শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআরসি আর নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদ জানিয়ে বিজেপির দুই নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

ইয়াসিন আরাফাত : একজন হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। তিনি যোগ দেয়ায় জেলা পরিষদ পুরোপুরি শাসকদলের নিয়ন্ত্রণে চলে এলো। তৃণমূলে যোগ দেয়া অন্যজন দার্জিলিংয়ে বিজেপির হিল জেলা কমিটির নেতা সন্তবাহাদুর গুরুং। এই সময়

রোববার বালুরঘাটে তৃণমূল জেলা কাযার্লয়ে লিপিকা রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভানেত্রী, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। লিপিকা রায় জানান, 'বিজেপি'র আদর্শে অনুপ্রাণিত হয়েই যোগ দিয়েছিলাম। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরে বিজেপির উপরে আর কোনও ভরসা রাখতে পারছি না।'

অন্যদিকে সন্তবাহাদুর বিজেপি ত্যাগ করলেও তা নিয়ে ভ্রুক্ষেপ নেই দলের নেতাদের। বিজেপি নেতারা জানান, বিগত লোকসভা নির্বাচনের সময়েই সন্তবাহাদুরের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তাকে নির্বাচনী কাজকর্ম থেকে পুরোপুরি ভাবে সরিয়ে দেয়া হয়েছিলো। ফলে সন্তবাহাদুর তৃণমূলে গেল কি না তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না।
সন্তবাহাদুরকে নিয়ে বিজেপি তেমন একটা মাথা না ঘামালেও লিপিকা রায়ের দলত্যাগে উদ্বেগের কারণ আছে। মমতার সরকার দক্ষিণ দিনাজপুর জেলায় একক আধিপত্য পেয়ে গেছে লিপিকা রায়কে দলে পেয়ে।

সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ