শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৃজিত মুখার্জির গরুর মাংস খাওয়া নিয়ে যা বললেন দেব

জেবা আফরোজ: সুইজারল্যান্ড আর গ্রিসে হানিমুন শেষে নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছেন পরিচালক সৃজিত মুখার্জি। শ্বশুরবাড়িতে গরুর মাংস খাওয়া নিয়ে অনেকে সমলোচনা করছে। আবার কেউ কেউ প্রশংসা করেছেন। সূত্র: বাংলা নিউজ

কলকাতার জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেস সদস্য দীপক অধিকারী দেব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটির পোস্টার শেয়ার করেন। সেখানেই সৃজিতের গরুর মাংস খাওয়ার বিষয়ে মন্তব্য করেন।

দেব তার প্রশংসা করে লেখেন, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা উচিৎ নয়। গরুর মাংস দিয়ে ভুরিভোজ করায় সৃজিতকে ধন্যবাদ জানিয়েছেন দেব
সৃজিত মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের খাবারের ছবি পোস্ট করেন। মেনুতে ছিল ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, পাবদা মাছ, মুরগির ঝোল এবং বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত। পোস্টে গরুর মাংস দেখে একজন বলেন, সৃজিত হিন্দু নামের কলন্ক হিন্দু ধর্ম ত্যাগ করতে বলেন।

সৃজিত জবাবে বলেন,হিন্দু ধর্ম নিয়ে কথা বলা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ভদ্রভাবে বোঝালাম নয়তে মনে রাখবেন,বাইশে শ্রাবণ সংলাপ কিন্তু আমার লেখা।

৬ ডিসেম্বর সন্ধায় সৃজিত ও মিথিলার বিয়ে হয়। বিয়ের পরের দিন সুইজারল্যান্ডে হানিমুনে যান। হানিমুন শেষে শ্বশুর বাড়ি আসেন সৃজিত-মিথিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়