শিরোনাম
◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাক চরবৃত্তির অভিযোগে ধৃত ৭ নৌসেনা অফিসার

রাশিদ রিয়াজ : বড়সড় পাক গুপ্তচর চক্রের সন্ধান পেল অন্ধ্রপ্রদেশ পুলিশের গোয়েন্দা অফিসাররা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ আপারেশনে সামেন আসে পাকিস্তানের হয়ে কাজ করা এই চক্রটি। ইতিমধ্যে এই চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৭ জন ভারতীয় নৌসেনা অফিসার। বাকি একজন হাওলা অপারেটর। শুক্রবার বেলায় ধৃতদের বিজয়ওয়াড়ায় এনআইএর বিশেষ আদালতে পেশ করা হলে, ৮ জনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ৩ জানুয়ারি পর্যন্ত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে।

অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পাকচর চক্রটিকে ধরতে 'অপারেশন ডলফিন'স নোস' কোড নামে বিশেষ অভিযানে নামেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। রাজ্য পুলিশের গোয়েন্দা দলের সঙ্গে অপারেশনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নৌসেনার গোয়েন্দারাও শামিল হন। সূত্রের খবর, নৌসেনার ৭ অফিসার ও এক হাওলা অপারেটরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আর অনেকে সন্দেহভাজনকে জেরা করা হচ্ছে। তদন্ত জারি রয়েছে।

নয়া দিল্লির দুই নৌসেনা আধিকারিক জানান, যে ৭ জনকে পাকচরবৃত্তির অভিযোগে ধরা হয়েছে, তাঁরা প্রত্যেকে জুনিয়র অফিসার। অপারেশন বা প্রকল্প সম্পর্কিত সংবেদনশীল তথ্যে অ্যাক্সেসের সম্ভাবনা নেই। ভারতীয় নৌসেনার এই নাবিকরা বিশাখাপত্তনম, মুম্বই ও কারওয়ারে কর্মরত। তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে বলে নৌসেনার তরফে কেন্দ্রকে আশ্বস্ত করা হয়েছে।

তদন্ত চলায় এ বিষয়ে বিশদ কিছু বলতে নারাজ অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেলগৌতম সাওয়াং। এইসময়

  • সর্বশেষ