শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় হাসান রুহানি, মাহাথির-এরদোগানের সঙ্গে নতুন সমীকরণের পথে

বাংলাদেশ প্রতিদিন : ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’এ অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মাদের আমন্ত্রণে এ সফর করছেন তিনি।

বুধবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান হাসান রুহানি। চারদিনের এ সম্মেলনে মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের কথা রয়েছে।

সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও ইন্দোনেশিয়ার জুকো উইদোদোও অংশ নেবেন।
১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে অনুষ্ঠিত এ সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্বসহকারে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা এ সাতটি বিষয়।

কুয়ালামপুর সম্মেলনের জন্য কোনো এজেন্ডা ঘোষণা করা না হলেও এখানে মধ্যপ্রাচ্য ও কাশ্মীরের পুরনো বিরোধগুলো, সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অবস্থা এবং শিংজিয়াংয়ের উইঘুর মুসলিমদের নিয়ে চীনের শিবির পরিচালনা করার মতো বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী ইসলামভীতি ছড়িয়ে পড়া রোধকল্পে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়