শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ওপেন এশিয়া মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে ৫টি স্বর্ণসহ ৭টি পদক জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : কলকাতা সাইন্স সিটিতে শেষ হয়েছে তিনদিন ব্যাপী ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ও স্বাগতিক ভারত ছাড়াও এতে অংশ নিয়েছে নেপাল, আফগানিস্তান ও ভুটান। ৫টি দেশের মোট ১০০জন ফাইটার প্রতিযোগীতা করেছে। বাংলাদেশ থেকে হাবিব মিক্সড মার্শাল আর্ট একাডেমি থেকে খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ মোট ১০জনের দল অংশ নিয়েছে চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় তারা জিতেছে ৫টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৭টি পদক।

বাংলাদেশের পক্ষে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন- ৬১ কেজি ওজন শ্রেনীতে মোহাম্মদ আবু রায়হান, ৫৭ কেজিতে হুসাইন কবির, ৬৪ কেজিতে সুফিয়ান আলম, ৫৩ কেজিতে আমরানুল ইসলাম ফয়সাল এবং ৬০ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পান জাসপার লাল খামসাং। এছাড়া ২টি রৌপ্য পদক জেতেন আব্দুল আলী ইমরান(৬২ কেজি) এবং সাজিদ (৬৭ কেজি)।

দলের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন হাবিব পারভেজ এবং দলীয় টিম ম্যানেজার ছিলেন আবিদ হাসান তানভীর।

ভারতের মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) এসোসিয়েশনের সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে জিম ইকুপমেন্ট প্রতিষ্ঠান ফিটেক্স পো ইন্ডিয়া। উদ্বোধন করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক দেব বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

  • সর্বশেষ