শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসে মানব পতাকা প্রদর্শন করলো ১০হাজার কারাবন্দি

ইসমাঈল ইমু : এবারের প্রথমবারের মত ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ভিন্ন আয়োজনের মধ্যে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১০ হাজার কারাবন্দিদের দিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও মানব পতাকা প্রদর্শন করা হয়। সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী এবং জেলার মোহাম্মদ মাহাবুবুল ইসলামের উদ্যোগে এবারে বিজয় দিবস উদযাপন ছিল চোখে পড়ার মত।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, এবারের বিজয় দিবস উদযাপন নিয়ে নতুন কিছু করার চিন্তায় এ আয়োজন। কারাভ্যন্তরে ছিল সাজ সাজ রব। জাতীয় পতাকা সম্বলিত ব্যানার পোস্টার লাগানো হয়। গতকাল এই কারাগারে বন্দির সংখ্যা ছিল ১০ হাজার ৮১৫ জন। জঙ্গি ও স্পর্শকাতর আসামী ছাড়া সকলকেই এ আয়োজনে সম্পৃকত্ করা হয়েছে। কারাবন্দিদের আনন্দ উপভোগের জন্য দিনব্যাপী ক্রিকেট, ফুটবল খেলা ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সব মিলিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনন্দ মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়