শিরোনাম
◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে ◈ সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালু হয়েছে আধুনিক অটোফাইন সিস্টেম, ১৪২৭ ক্যামেরায় এআই নজরদারি ◈ ‘নদীটা আর একটু এগোলেই থাকবে না ৩ স্কুল’. বাউফলে আতঙ্কে শত শত শিক্ষার্থী ◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও) ◈ রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতা পায়ে শহীদ বেদিতে উঠে পিটুনি খেলেন অধ্যক্ষ

নিউজ ডেস্ক: জুতা পায়ে শহীদ বেদিতে উঠে বিজয় দিবসের পুষ্পার্ঘ্য অর্পণ করলেন উলিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের।

এ ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে শহীদ মিনারে।

ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন তাকে পিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন কলেজের হিসাব রক্ষক শামসুল আলম।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আজ সকাল ৮টার দিকে অধ্যক্ষ মো. আবু তাহের তার সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যান।

এ সময় তিনি জুতা পায়ে পুষ্পার্ঘ্য হাতে নিয়ে শহীদ মিনার বেদিতে ওঠেন। এ সময় তার সহকর্মীরা জুতা খুলে উঠতে বললেও তিনি জুতা খোলেননি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আবু তাহেরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জুতা পায়ে ওঠার কথা স্বীকার করেন।

তিনি বলেন, অজান্তে জুতা পায়ে উঠেছি। তাতে আপনাদের কোনো সমস্যা? এরপর তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এদিকে, জুতা পায়ে শহীদ বেদিতে ওঠার ছবি মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকে তাকে রাজাকার বলে মন্তব্য করতে থাকেন।

এ বিষয়ে উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘নিশ্চয়ই তার বংশে রাজাকারের রক্ত বইছে। তা নাহলে এমন করার কথা নয়। তিনি অবিলম্বে তার অপসারণ ও এ ঘটনার বিচার দাবি করেন।

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, শহীদদের প্রতি চরম অবমাননা। আমি তার এ আচরণের নিন্দা জানাই। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ ব্যাপারে কুড়িগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাদের কোনো না কোনো কর্মের মধ্য দিয়ে সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়