শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৎ পিতার ধর্ষণের শিকার ৬ বছর বয়সী শিশু

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি : সৎ পিতার ধর্ষণের শিকার ছয় বছর বয়সী এক শিশু। মায়ের অনুপস্থিতির সুযোগে দুপুরে নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

সোমবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে রের্ফাড করেছেন চিকিৎসক। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শায়লা আহম্মেদ।

ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে। অভিযুক্ত সৎ পিতা আবু তাহের আত্মগোপন করেছে।

শিশুটির মা জানায়, দুপুরে তিনি পাশের বাড়িতে খড়ি আনতে গিয়েছিলেন। এসময় তার স্বামী নিজ ঘরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তার শিশুটির চিৎকার শুনে তিনি দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছান। তাকে দেখে পালিয়ে যায় তার স্বামী আবু তাহের। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আচড়ের দাগসহ ধর্ষণের অন্যান্য আলামত দেখতে পান।

তিনি বলেন, প্রথম স্বামীর সঙ্গে তালাক হলে তিনি কয়েক বছর আগে মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্বামী তাহেরের সঙ্গে সংসার পাতেন।

গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শায়লা আহম্মেদ আরো বলেন, শিশুটির গোপনাঙ্গে রক্তক্ষরণের আলামত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর থেকেই অভিযুক্ত তাহেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ