শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হিসেব করে এবার মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি

ওয়ালি উল্লাহ : শিক্ষার্থীর প্রথম শ্রেণিতে ভর্তির বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকদের জন্য নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বয়স নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে ১ম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স পাঁচ বছর নির্ধারণ করা হলেও ২০১৬ সালে সে বয়স ছয় বছর করা হয়। তাই পরবর্তী শ্রেণিতে এসব শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বয়স কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন প্রতিষ্ঠান প্রধান ও ভর্তি কমিটির সদস্যরা।

এ জটিলতা নিরসনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের উপসচিব ড. মো মোকছেদ আলী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২০১৫ সালের প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষর্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করতে হবে। আর ২০১৬ সালের ১ম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে তার বয়স নির্ধারণ করতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়