শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসের চেতনায় সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের

শাহীন খন্দকার : আজ রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি দেশবাসিকে শুভেচ্ছা জানান। চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিএম কাদের বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা- বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহঙ্কার।

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত যুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়। স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাপা চেয়ারম্যান।

পরম শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের উন্নয়নের রূপকার যিনি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করেছেন সেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।

সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান জিএম কাদের।

 

 

  • সর্বশেষ