শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের একদিন পর প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : শহরের দক্ষিণ কালীবাড়ি মহল্লায় থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাতেমা বেগমের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। সূত্র: জাগো নিউজ

সে রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকার এলাহি শরিফের মেয়ে। এলাহি শরিফ রিকশা চালানোর পাশাপাশি সোনালী ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কাজ করেন। তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়। সে জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী।

ফাতেমার বাবা এলাহি শরিফ জানান, বৃহস্পতিবার (১২ ডিসম্বের) বিকেল ৪টা থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সারাদিন তার সন্ধান দেয়ার জন্য শহরে মাইকিং করা হয়। ফরিদপুর কোতয়ালি থানায়ও জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ফাতেমা কলেজ এলাকা দিয়েই সারাদিন বেড়াতো। শুক্রবার সন্ধ্যায় টেলিগ্রাম অফিস চত্বরের সীমানা প্রাচীরের পাশে তার বিবস্ত্র মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কোতয়ালি থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ফাতেমার গলায় কাপড় পেঁচানো ছিলো। ধারণা করা যাচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের পর বোঝা যাবে। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ