শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ

অনলাইন ডেস্ক: ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিতি করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিলটি সংশোধনের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করেন।

জেরেমি লরেন্স বলেছেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধন) আইন প্রকৃতিগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এই আইন উল্লিখিত ছয় ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে না। আইনের দৃষ্টিতে সমতা রক্ষায় ভারত সরকারের যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, তার সঙ্গেও সাংঘর্ষিক এটি।’

তিনি বলেন, ‘আমরা জানি যে এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে আদালত তা বিবেচনায় নিয়ে নাগরিকত্ব আইনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেজের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন ভারতের নাগরিকত্ব সংশোধী বিল পাস হওয়ার পর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসংঘ।

তিনি বলেন, ‘আমরা এটা জানি যে ভারতীয় সংসদের নিম্ন ও উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। তারপর যা যা ঘটনা হয়েছে পুরো বিষয়ের ওপর আমরা কড়া নজর রাখছি। আইনানুগ বিষয়গুলোও আমরা মাথায় রাখছি।’

সূত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ