শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক কোটি টাকার শিল্পকর্ম খেয়ে ফেললেন শিল্পী (ভিডিও)

নিউজ ডেস্ক: এক লাখ ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় এক কোটির বেশি) মূল্যের একটি শিল্পকর্ম খেয়ে ফেলেছেন নিউ ইয়র্কের এক শিল্পী ডেডিভ ডাটুনা। ‘কমেডিয়ান’ শিরোনামের ওই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট বাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল। খবর দ্য গার্ডিয়ানের। সূত্র: দৈনিক আমাদের সময়

জানা গেছে, গত শনিবার আর্ট গ্যালারিতে গিয়ে ডেভিড ডাটুনা নামের ওই পারফরমেন্স আর্টিস্ট দেয়ালে স্কচ টেপ দিয়ে লাগানো ওই কলাটি টেনে খুলে তা ছিলে খেয়ে ফেলেন। এরপর ইনস্টাগ্রামে ডাটুনা লিখেন, এটা আমার একটি পারফরমেন্স আর্ট। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্মের একজন ভক্ত। তার এই কাজটি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুস্বাদু।

এদিকে, শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। যে চুক্তিতে শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে তাতে শিল্পী আরেকটি সংস্করণ পুনরায় মালিককে বুঝিয়ে দিতে পারবেন।

গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ‘ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি আইডিয়া মাত্র। কয়েক মিনিট পরেই দেয়ালে আরেকটি কলা লাগানো হয়েছে। আইডিয়ার মৃত্যু নেই, তা বেঁচে থাকে।’

  • সর্বশেষ