শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদেরও বিচার করতে হবে: গাম্বিয়া

ডেইলি মর্নিং : গণহ’ত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের বিচার করতে হবে বলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাবি উত্থাপন করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

গতকাল (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজেতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়া শুনানিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহ’ত্যার তথ্য প্রমাণ তুলে ধরে গাম্বিয়া।

মিয়ানমার রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গা নিধনযজ্ঞ চালিয়েছে বলেও দেশটি জানায়। মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের টার্গেট করেছিলো। সাধারণ মানুষকে টার্গেট করেছিলো। মা-শিশুদেরকেও হ’ত্যা করা হয়েছিলো।

সেনাবাহিনী প্রথমে বিদ্রো’হীদের দমন করার কথা বললেও তারা মূলত রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের নির্বিচারে হ’ত্যা করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে হ’ত্যাযজ্ঞ চালানো হয়েছে। নারীদের ওপর নিপী’ড়ন-নি’র্যাতন চালানো হয়েছে।

তাদেরকে ধ’র্ষণ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে ‘মিয়ানমার তোদের দেশ নয়’। এসব কথা যারা হ’ত্যার হাত থেকে বেঁচে গিয়েছে তাদের কাছ থেকে আমরা জেনেছি। নাগরিক অধিকার থেকে রোহিঙ্গাদের বঞ্চিত করা হয়েছে। সরকারিভাবে রোহিঙ্গাদের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে।

  • সর্বশেষ