শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা শেষে ভারতে থাকলে মুসলিমদের ২০০ গুণ জরিমানা

আমাদের সময় : ভারতে ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে মুসলিমদের হিন্দুদের চেয়ে কমপক্ষে ২০০ গুণ বেশি জরিমানা দিতে হবে। সম্প্রতি ভিসাসংক্রান্ত নিয়মে পরিবর্তন এনে এই নিয়ম চালু করেছে নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করা দেশটি।

ভারতে বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিসের (এফআরআরও) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসার মেয়াদের চেয়ে দুই বছর অতিরিক্ত সময় সে দেশে অবস্থান করলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুদের জরিমানা হবে ৫০০ রুপি। তিন মাসের বেশি সময় অবস্থান করলে জরিমানা ২০০ রুপি এবং তিন মাসের কম সময় অবস্থান করলে ১০০ রুপি জরিমানা গুনতে হবে।

কিন্তু ওই তিন দেশের কোনো মুসলিম যদি তার ভিসার মেয়াদের চেয়ে দুই বছর ভারতে বেশি অবস্থান করেন তাহলে তার জরিমানা হবে ৫০০ মার্কিন ডলার (৩৫ হাজার রুপি), তিন মাস অবস্থান করলে ৪০০ মার্কিন ডলার (২৮ হাজার রুপি), তিন মাসের কম অবস্থান করলে ৩০০ মার্কিন ডলার (২১ হাজার রুপি)।

ভারতের এমন পদক্ষেপকে ধর্মীয় বৈষম্য হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়। আগামী কোনো দ্বিপাক্ষিক বৈঠকে তারা বিষয়টি ভারতের কাছে তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত মাসে বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসান ভারতে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করায় তাকে ২১ হাজার রুপি জরিমানা করা হয়। যদিও তিনি এ বিষয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়