শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে লাল কাপড়েই মোড়ানো হয় বিরিয়ানির হাঁড়ি

ডেস্ক রিপোর্ট: বিরিয়ানি অনেকেরই প্রিয় খাবার। খুব সহজে হাতের কাছে পাওয়া যায় ও খেতে খুব একটা সময় নিতে হয় না। এ ছাড়া যারা মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে বিরিয়ানি প্রিয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হোটেলে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করা হয়। তবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রায় সব বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে।

রাস্তাঘাটের আনাচে-কানাচে, অলিগলিতে এখন বিরিয়ানির দোকান। দোকানের একশ মিটারের মধ্যে এসে পড়লেই নাকে বিরিয়ানির গন্ধ আর লাল কাপড়ে মোড়া বিরিয়ানির বিশাল হাঁড়ি চোখে পড়বেই।

মটন, চিকেন, আন্ডা, আলু বা ভেজ বিরিয়ানি যেমনই হোক না কেন, পাত্রটি প্রায় সব দোকানেই একটা লাল কাপড়ে মোড়া থাকে।

তবে আপনি জানেন কী? কেন বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে?

ইতিহাসের ব্যাখ্যা থেকে জানা যায়, সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে ‘দরবারি রীতি’ অনুযায়ী, রুপালি পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড়, আর অন্য ধাতব বা চিনামাটির পাত্রগুলোকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো।

পরে মোগল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার লখনউয়ের নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকে বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে।

তবে এ ক্ষেত্রেও মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন, ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে মুড়ে রাখা হয়। ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে।

  • সর্বশেষ