শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন

ডেস্ক রিপোর্ট : ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেট দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রবিবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সানা মেরিন দেশের নয়; বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস রচনা করেছেন।

রবিবার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। এর মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাবিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন অ্যান্তি রিনে।

রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় দেশের মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।

ফিনল্যান্ডে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। ডাক বিভাগের ৭শ’ কর্মীর মজুরি কমানোর পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সংকটের কারণে পদত্যাগে বাধ্য হন অ্যান্তি রিনে। তার স্থলাবিষিক্ত হওয়া সানা মেরিন মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।

৩৪ বছর বয়সী সানা মেরিনের আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর। চলতি বছরের আগস্টে ওলেসি হংচারুক ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • সর্বশেষ